বিএনপি নিজেদেরকে আইসোলেশনে রেখে লিপসার্ভিস দিয়ে যাচ্ছে: কাদের
দেশে করোনার সংক্রমণের শুরু থেকে বিএনপি নিজেদেরকে আইসোলেশনে রেখে লিপসার্ভিস দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (১২ জুলাই) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত ব্রিফিংকালে এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী করোনা মোকাবিলায় বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতেই বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন। অন্যদিকে বিএনপি শুরু থেকে নিজেদেরকে আইসোলেশনে রেখে লিপসার্ভিস দিয়ে যাচ্ছে।
যেসব দেশে করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে সেসব দেশ বিশেষজ্ঞদের মতামত নিয়ে কাজ করছে উল্লেখ করে কাদের বলেন, বিশেষজ্ঞরা কোনো দলের নয়। বিএনপি চায় তাদের নিয়ে কমিটি হোক। পৃথীবীর কোথাও দলীয় কমিটির কোনো রেওয়াজ নেই।
‘সরকার একলা চলো নীতিতে বিশ্বাসী’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, সংকটের শুরু থেকে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বিষোদ্গার আর সমালোচনার বৃত্ত থেকে বেরিয়ে বিএনপিএ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বার্তা বাজার/নব