হাতীবান্ধায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সাড়ে ৩ কেজি গাঁজাসহ মো.এরশাদুল ইসলাম (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার(১২ জুলাই) দুপুরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে ওই দিন ভোর সাড়ে ৫টার দিকে ওই উপজেলার বনচৌকি এলাকা থেকে সাড়ে ৩ কেজি গাঁজাসহ তাকে আটক করে পুলিশ।

আটককৃত এরশাদুল ইসলাম ভেলাগুড়ি ইউনিয়নের বনচৌকি এলাকার হাবিবুর রহমানের ছেলে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে হাতীবান্ধা থানার এসআই মো. ইব্রাহীম খলিলের নেতৃত্বে একদল পুলিশ ওই উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বনচৌকি এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৩ কেজি গাঁজাসহ এরশাদুল ইসলাম (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

পরে হাতীবান্ধা থানায় এনে আটক মাদক ব্যবসায়ীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ১৯(ক) ধারায় মামলা রুজু করেন।

হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, আটক মাদক ব্যবসায়ী এরশাদুল ইসলামকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পরিমল চন্দ্র বসুনিয়া/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর