করোনায় আক্রান্তদের চিকিৎসা সেবায় বিএনপির হেল্প সেন্টার উদ্বোধন

করোনা ভাইরাসে আক্রান্ত অসহায় সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষে টাঙ্গাইল জেলা বিএনপি কর্তৃক পরিচালিত হেল্প সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১২ জুলাই) সাড়ে ১০ টায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শনায় ও টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের তত্ববধানে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হেল্প সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, টাঙ্গাইল পৌরসভার কাউন্সিল ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আলীমসহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর