কারখানার কর্মীদের জীবনের কোন নিরাপত্তা নেই: জিএম কাদের

জাপা চেয়ারম্যান ও বিরধীদলীয় উপনেতা জিএম কাদের রুপগঞ্জে আগুন লাগার বিষয়ে বলেছেন, আজ স্বাধীনতার ৫০ বছর পরেও কারখানার কর্মীদের জীবনের কোন নিরাপত্তা নেই। প্রতি বছরই অগ্নিকান্ডে অসংখ্য শ্রমিকের প্রাণ যাচ্ছে।

গত রবিবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান এসব কথা বলেন। তিনি আরও বলেন, গত ১৫ বছরে অগ্নিকান্ডে প্রায় দুই হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন। যার মধ্যে বেশির ভাগই বিভিন্ন কারখানার শ্রমিক।

জিএম কাদের আরও বলেছেন, এই দুর্ঘটনাগুলোর প্রধান কারণ হচ্ছে, বিল্ডিং কোড মেনে তৈরি হয় না ভবন, কারখানা তৈরিতে মানা হয় না সুনির্দিষ্ট নীতিমালা। অগ্নিনির্বাপক প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকে না কারখানাগুলতে। এমনকি প্রশাসন কর্মকর্তাদের তদারকিও তেমন যথেষ্ট নয়।

যার ফলশ্রুতিতে প্রতিবছরই আমরা হারাচ্ছি শ্রমিকদের মূল্যবান জীবন। তাই অগ্নিকাণ্ড কমাতে ও শ্রমিকদের জীবন বাঁচাতে সরকারকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে।  এই উদ্দেশ্যে জাতীয় শ্রমিক পার্টির পক্ষ থেকে দোয়া মাহফিলও করা হয়।

বার্তা বাজার/এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর