রাজশাহীতে ২৪ ঘন্টায় সকল অক্সিজেন সিলিন্ডার রি-ফিলের দাবি

রাজশাহীতে ক্রমবর্ধমান হারে বাড়ছে করোনা সংক্রমণ। মৃত্যুর সংখ্যাও কমছে না। আর ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমনের পর প্রায় সকল করোনা রোগীর অক্সিজেনের প্রয়োজন পড়ছে। এতে বেড়েছে অক্সিজেন সিলিন্ডারের চাহিদা।

এসুযোগকে কাজে লাগিয়ে রোগীদের জিম্ম করে বাড়তি দামসহ বিভিন্ন অমানবিক শর্তজুড়ে দিয়ে ব্যবসা করছে অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান। এ পরিস্থিতিতে অক্সিজেন সিলিন্ডার করোনা রোগীদের চিকিৎসায় নাগালের মধ্যে রাখতে রাজশাহী ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের সামনে মানববন্ধন করে সংগঠনের নেতাকর্মীরা। মানববন্ধন থেকে কয়েকটি দাবি জানানো হয়। দাবিগুলো হলো- অক্সিজেন সিলিন্ডারের অস্বাভাবিক দাম যেন জনগনের থেকে না নেয়া হয়; সে লক্ষ্যে প্রয়োজীয় ব্যবস্থা। শুধু মাত্র নিজ কোম্পানির নয় সকল কোম্পানির অক্সিজেন সিলিন্ডার রি-ফিল করতে হবে। এছাড়া ২৪ ঘন্টায় রি-ফিলের ব্যবস্থা রাখতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদের নেতা ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু, সিপিবির রাজশাহী জেলার সাধারণ সম্পাদক কমরেড রাগিব হাসান মুন্না প্রমুখ।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর