খুলনা বিভাগে বেড়েছে আক্রান্ত, একদিনে ৪৮ জনের মৃত্যু

খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু থামছেই না। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ৪৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬৪২ জনের।

এর আগে শুক্রবার এ বিভাগে একদিনে রেকর্ড ৭১ জনের মৃত্যু হয়েছিল। আর করোনা শনাক্ত হয়েছিল ১ হাজার ৬৫৬ জনের। গতকাল নতুন করে ১ হাজার ৫৯১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল।

সোমবার (১২ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা।

গত ২৪ ঘণ্টায় মৃত ৪৮ জনের মধ্যে সর্বোচ্চ ১৩ জন খুলনার। এছাড়াও যশোরে ১২ জন, কুষ্টিয়ায় নয়জন, ঝিনাইদহে ছয়জন, চুয়াডাঙ্গায় তিনজন, বাগেরহাটে দুইজন, সাতক্ষীরায় একজন, নড়াইলে একজন ও মাগুরায় একজন রয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত এ বিভাগে ৭৩ হাজার ১৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মোট মারা গেছেন ১ হাজার ৬৪১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ হাজার ১০৬ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর