দক্ষিণ আফ্রিকায় ছড়িয়ে পড়েছে সহিংসতা

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে পুরো দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। শনিবার সহিংসতা, লুটপাট, অগ্নিসংযোগের পর রোববারও সহিংস বিক্ষোভ দেখা গেছে।

বড় বড় শহরে সড়ক মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। দোকানগুলোতে অবাধ লুটপাট চালাচ্ছেন তারা। গত সপ্তাহে তার জন্মস্থান কোয়াজুলুতে বিক্ষোভের সূত্রপাত হয়। এর পর দ্রুত তা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে।

পুলিশ বলছে, অপরাধীরা এই বিক্ষুব্ধ পরিস্থিতির সুযোগে চুরি, লুটপাট করছে এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি ডেকে আনছে। জাতীয় গোয়েন্দা সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, যারা সহিংসতা উস্কে দেবে তাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হবে।

রবিবার(১১ জুলাই) দেশটির পুলিশ জানায়, এসব ঘটনায় অন্তত ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত অবমাননার দায়ে দণ্ডপ্রাপ্ত জুমাকে গত সপ্তাহে কারাগারে পাঠানো হয়। নিজেকে নির্দেশ দাবি করলেও সাজা মওকুফের জন্য আঞ্চলিক আদালতে করা তার আবেদন নাকচ করা হয়েছে।

সোমবার(১২ জুলাই) দেশটির সর্বোচ্চ আদালতে আবারো সাজা মওকুফের আবেদন করবেন তিনি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর