দেবহাটায় পুলিশের উদ্যোগে কর্মহীনদের খাদ্য সামগ্রী প্রদান
চলমান লকডাউনে কর্মহীন অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেছে দেবহাটা থানা পুলিশ। সোমবার (১২ জুলাই) সকাল ১০ টায় থানা পুলিশের পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের সাবেক পরিচালক আবুল কাশেম ও দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা উপস্থিত থেকে ত্রাণ বিতরণ উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আহম্মেদ, সেকেন্ড অফিসার নয়ন চৌধুরী, এসআই আসিফ মাহমুদ, মিজানুর রহমান, আবু হানিফ, হাফিজুর রহমান, আশিকুর রহমান, পিএসআই মিঠুন মজুমদার, মোজাম্মেল হক সহ সকল পুলিশ সদস্যরা।
এসময় কর্মহীন চালক, শ্রমিক, অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী চাল, ডাল, আলু প্রদান করা হয়।
মীর খায়রুল আলম /বার্তা বাজার/টি