কক্সবাজারের টেকনাফে ১শ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) মাদকসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ।
রোববার (১১ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া মোচনী রেজিঃ রোহিঙ্গা ক্যাম্প এলাকা হতে তাকে আটক করা হয়।
ধৃত নারী একই শিবিরের আই ব্লকের রোহিঙ্গা শফি উল্লাহর স্ত্রী জাহিদা বেগম (৪১) বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান।
তিনি জানান, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে ১শ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) সহ এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে। জব্দকৃত মাদকসহ আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।
বার্তাবাজার/পি