দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ১৪ জুলাই পর্যন্ত কঠোর লকডাউন জারি করা হয়েছে। তবে কঠোর লকডাউনেও রাজধানীতে গণপরিবহন ছাড়া সব ধরণের যানবাহন চলাচল করতে দেখা গেছে।
এদিকে সংক্রমণ না কমায় চলতি বিধিনিষেধের মেয়াদ আরও বাড়তে পারে। তবে আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে বিধিনিষেধে শিথিলতা আসতে পারে।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, কোরবানির পশুর হাটে আসার জন্য সীমিত পরিসরে যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হতে পারে। এছাড়াও বিপনিবিতানও খুলে দিতে পারে।
তবে করোনার সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে ঈদে সবাইকে কর্মস্থলে রাখার চিন্তাভাবনা করছে সরকার। এদিকে ঈদের আগে দোকানপাট খোলার জন্য আবেদন জানিয়েছে দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতি বাংলাদেশ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেওয়া এক চিঠিতে এ আবেদন করেছেন তারা।
কঠোর লকডাউনের মেয়াদ বাড়বে কিনা তা আজ জানা যাবে। একই সঙ্গে বিধিনিষেধের মেয়াদে শিথিলতা আসবে কিনে সেটাও আজ জানানো হবে।
বার্তা বাজার/নব