জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (১৩ তম আবর্তন) শিক্ষা গবেষণা ও ইন্সটিটিউট (আইইআর) বিভাগের শিক্ষার্থী রাহাত আরা রিমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। রবিবার সকাল আনুমানিক সাড়ে ৯টার ডেঙ্গু জ্বরে আক্রান্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মৃত্যুবরণ করেন৷
রবিবার (১১ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল সাংবাদিকদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
জানা যায়, রিমির দেশের বাড়ি বগুড়া জেলায় হলেও থাকতেন মিরপুর এলাকায়। তিনি দীর্ঘ একবছর ধরেই অসুস্থ ছিল৷ রবিবার সকালে গুরুতর এট্যাক খিচুনি ও জ্বর আসলে প্রথমে তাকে ইসলাম ব্যাংক হাসপাতালে নেয়া হয়। পরে এখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯ টায় সে মৃত্যুবরণ করেন।
তার অকাল মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে৷ সকলেই তার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জানাচ্ছেন।
বার্তাবাজার/পি