মহামারি করোনা সংক্রমণ রোধে সারাদেশে কঠোর লকডাউন চলছে। এ লকডাউনের ১২তম দিনেও রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার পথ দিনের শুরু থেকেই ব্যস্ত।
রাজধানীর সড়কে গণপরিবহণ ছাড়া সব ধরনের যানবাহনের চাপ রয়েছে। ব্যক্তিগত গাড়ি চলছে সব সড়কে। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পরিবহণও সড়কে চলছে। ট্রাফিক সিগন্যালে যানবহনের চাপ দেখা গেছে।
তবে, এখন পর্যন্ত চলাচল নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো তৎপরতা দেখা যায়নি।
পহেলা জুলাই থেকে সরকারি বিধিনিষেধে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। বন্ধ রাখা হয়েছে গণপরিবহণসহ শপিংমল। মানুষের চলাচলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাও বিধিনিষেধ অমান্য করেই চলছে যানবাহন ও মানুষ।
আগামী ১৪ই জুলাই শেষ হচ্ছে এই কঠোর বিধিনিষেধ।
বার্তাবাজার/পি