নারায়ণগঞ্জের আড়াইহাজারে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রাখার পর অভিযান চালানো হয়। কিন্তু অভিযান শেষ হতেই আরও একটি বাড়ি ঘেরাও করেছেন পুলিশের বিশেষায়িত বাহিনী সোয়াত।
পাঁচবাড়িয়ার নোয়াগাঁওয়ে কয়েক ঘণ্টার অভিযান শেষে রাত ১২টার দিকে বন্দর উপজেলার মদনপুরের কেওডালা এলাকায় আরও একটি বাড়ি ঘিরে রাখার কথা জানানো হয়েছে।
এ বিষয়ে পুলিশের জঙ্গিবিরোধী বিশেষ শাখা কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, এই বাড়িতে এখন অভিযান চালানো হবে।
এর আগে আড়াইহাজারের ওই ভবন থেকে ৩টি শক্তিশালী শক্তিশালী আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে পুলিশ।
বার্তা বাজার/এসজে