না’গঞ্জে ঘিরে রাখা জঙ্গি আস্তানায় ৩ বিস্ফোরণ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নোয়াগাঁও এলাকায় একটি বাড়িতে জঙ্গির অবস্থান সন্দেহে ঘিরে রাখা হয়েছে। সেখানে সতর্ক অবস্থানে অভিযান চালাচ্ছে পুলিশের ‘কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

রোববার (১১ জুলাই) রাতে ঘিরে রাখা ওই আস্তানার ভেতর থেকে ৩টি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। আস্তানাটিতে আরও বোমা রয়েছে বলে ধারণা করছে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।

এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান জানান, প্রথমে ১০টা ৪৫ মিনিটে, পরে ১০টা ৫৪ মিনিটে ও শেষে ১১টা ৮ মিনিটে একে একে তিনটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। প্রতিটি শব্দই ছিল বিকট।

এর আগে ঢাকা থেকে গ্রেফতার হওয়া নব্য জেএমবির সক্রিয় সদস্য মামুনকে আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান শুরু করে পুলিশ।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর