প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরও ২৩০ জন মারা গেছেন। যে দেশে করোনার উপস্থিতি জানান দেওয়ার পর থেকে একদিনে সর্বচ্চ মৃত্যুর রেকর্ড। একই সময় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১১ হাজার ৮৭৪ জন।
রোববার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পাঠানো বিজ্ঞপ্তি মতে দেশে প্রতি ঘন্টায় প্রায় ১০ জন করে মানুষ করোনায় মারা যাচ্ছেন। মিনিটে হিসেবে করলে প্রতিটি মৃত্যুর জন্য সময়ের ব্যবধান মাত্র ৬ মিনিট ২৬ সেকেন্ড।
এছাড়া দেশে এখন করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৪১৯ জন। আর নতুন শনাক্তসহ মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ২১ হাজার ১৮৯ জন।
বিশ্লেষকরা জানাচ্ছেন, আগামী এক সপ্তাহের মধ্যে করোনাকে নিয়ন্ত্রণে না আনতে পারলে সামনে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙ্গে যাওয়ার আশঙ্কা করছে তারা।
বার্তা বাজার/এসজে