আর্জেন্টিনার ৫২০ হাত পতাকা বানিয়ে আনন্দ মিছিল

রাজবাড়ী জেলার মধ্যে সবচেয়ে বড় আর্জেন্টিনার ৫২০ হাত পতাকা বানিয়ে আনন্দ মিছিল। পাংশা উপজেলার বাসিন্দা মোহাম্মদ এনামুল হক নিজ অর্থায়নে বানিয়েছেন । এই পতাকা বানিয়ে এলাকার ছোট বড় সবাই মিলে আর্জেন্টিনার বিজয়ে রোববার (১১ জুলাই) বিকেল ৫ টার সময় আনন্দ র‍্যালি করেছেন গ্রামবাসী সবাই মিলে।

আনন্দ র‍্যালি টি মাছপাড়া রেলগেট থেকে বের হয়ে বিভিন্ন এলাকা ঘুরে আবার মাছপাড়া রেলগেট এলাকায় এসে শেষ হয়।

এসময় এনামুল হক বলেন, আর্জেন্টিনার কে আমি কতটা ভালোবাসি তার প্রমাণ এই পতাকার মধ্য দিয়েই আপনারা বুঝতে পেরেছেন। ১০ হাজার টাকা খরচ করে রাজবাড়ী জেলার মধ্যে সবচেয়ে বড় আর্জেন্টিনার ৫২০ হাত পতাকা আমি বানিয়েছি। সামনের বিশ্বকাপে এর চেয়ে আরো বড় মাপের পতাকা বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিব। আমি মেসিকে ভালোবাসি আমি আর্জেন্টিনা দলকে ভালোবাসি।মেসি ও আর্জেন্টিনা দলের জন্য শুভকামনা রইলো।

মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর