না’গঞ্জে জঙ্গি আস্তানায় কাউন্টার টেরোরিজম ইউনিটের হানা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের বিশেষ শাখা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। আস্তানাটিতে বোমা রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রোববার (১১ জুলাই) সন্ধ্যার পর সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের এডিসি রহমত উল্লাহ চৌধুরী সুমন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আড়াইহাজার থানার নোয়াগাঁও এলাকার মিয়া বাড়িতে এই অভিযানটি চালানো হয়। এর আগে ঢাকা থেকে আব্দুল্লাহ আল মামুন নামে এক জঙ্গিকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান।

সিটিটিসি সূত্রে জানা যায়, আটককৃত মামুন স্থানীয় একটি মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ইমামতির মুখোশের আড়ালে তিনি বোমা তৈরীর কারখানা গড়ে তুলেছিলান। তার আস্তানায় তৈরি বোমা দিয়েই গত ১৯ মে সিদ্ধিরগঞ্জের পুলিশ বক্সে হামলা চালানো হয়।

আরও জানা যায়, এই আস্তানাটি নব্য জেমএবির। গ্রেফতার মামুনও এই দলের একজন সক্রিয় সদস্য। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এই আস্তানায় কি পরিমাণ বিস্ফোরক আছে তা জেনেই অভিযানের প্রস্তুতি চলছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর