চট্টগ্রামে সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে ও স্বাস্থ্য বিধি প্রতিপালনে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১১ জুলাই) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬টি মামলা ও ২ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় সহ নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা রোডে স্থাপিত ৩০০ গরুর অবৈধ পশুর হাট উচ্ছেদ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।
মারুফা বেগম নেলী জানান, সরকার জনগণের স্বাস্থ্য সুরক্ষার্থে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। জনগণের স্বার্থেই এবার নগরীতে পশুর হাট সীমিত পরিসরে নির্দিষ্ট ক’টি এলাকায় বসার অনুমতি দিয়েছে সিটি করপোরেশন।
কিন্তু জনগণ স্বাস্থ্য বিধি না মেনেই সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। তাই মানুষ যেন কোন বিরাট ক্ষয়ক্ষতির সম্মুখীন না হয়, এজন্য সিটি করপোরেশনের পক্ষ হতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
রোববার (১১ জুলাই) নগরীর সাগরিকা রোড, বিসিক শিল্প এলাকা, সাগরিকা শিল্প এলাকা, অলংকার মোড়, একে খান মোড়, পিসি রোড ও ডিটি রোড এলাকায় অভিযান পরিচালিত হয়েছে। যেখানে পাহাড়তলী থানাধীন সাগরিকা রোডে অবৈধভাবে বসা ৩০০ গরুর অবৈধ পশুরহাট উচ্ছেদ করা হয়। এছাড়া সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করায় ৬টি মামলায় ২ হাজার ৩০০ টাকা জরিমানাও আদায় করা হয়।
মুহাম্মদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/টি