নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর থেকে পালানোর সময় দুই দালাল সহ পাঁচ রোহিঙ্গাকে নৌকাসহ আটক করেছে কোস্টগার্ড।
আটককৃত রোহিঙ্গারা হচ্ছে, ৬৩ নম্বর ক্লাস্টারের জি-১ রুমের মৃত শেখ আহমদের ছেলে হাবিবুল্ললাহ (৩১), ২৫ নম্বর ক্লাস্টারের এম-৫-৬ রুমের মজিবুর রহমানের ছেলে নুরুল আমিন (১৮), ৫৬ নম্বর ক্লাস্টারের এল-৫-৬ রুমের মৃত আবদুল মোতালেবের ছেলে আবদুস সুকুর (৩৫), ৪৭ নম্বর ক্লাস্টারের ডি-৫-৬ রুমের নুরে আলমের ছেলে মো. নয়ন (২৮) ও ২৮ নম্বর ক্লাস্টারের এম-১১ রুমের সাইফুল ইসলামের ছেলে নুর কবির (১৮)।
এসময় নৌকার মাঝি (দালাল) নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর পূর্ব চরমুজিব গ্রামের মৃত বুলু মাঝির ছেলে জিল্লুর রহমান (২১) ও একই উপজেলার সমিরহাটের আদর্শগ্রামের মৃত আবুল কালামের ছেলে মো. আলা উদ্দিনকেও (২৮) নৌকাসহ আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড, ভাসানচর স্টেশনের ইআরএ-৪ রাশেদুল ইসলাম বাদি হয়ে বিদেশি নাগরিক সম্পর্কিত আইন ১৯৪৬ এর ১৪ ধারা মামলা (নম্বর-২) দায়ের করেন। পরে তাদেরকে হাতিয়া আদালতে সোপর্দ করা হয়েছে।
জিল্লুর রহমান রাসেল/বার্তা বাজার/টি