কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান ‘কঠোর লকডাউন’ বাস্তবায়নে রাজধানী ঢাকার কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (১১ জুলাই) দুপুর থেকে এ অভিযান শুরু হয়। এসময় অভিযানে নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারজ্জামান।

কেরানীগঞ্জের চুনকুটিয়া, কদমতলী ও জিনজিরাসহ এর আশেপাশের এলাকায় র‌্যাবের এ অভিযান পরিচালনা করা হয়। এমসয় জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হওয়ায় ও যুক্তিযুক্ত কারণ দেখাতে না পারায় ১৯ জনকে ৩ হাজার ১’শত ৯০ টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারজ্জামান বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায়, সরকারের নির্দেশনায় লকডাউন চলছে। লকডাউন বাস্তবায়নের জন্য আমরা মাঠে রয়েছি। তবে জনগণ এখনও সচেতন হচ্ছে না। আমরা সচেতন করানোর চেষ্টা করছি। এখন পর্যন্ত অনেককেই জরিমানা করা হয়েছে।

রানা আহমেদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর