চাঁদ দেখা গেছে, ২১শে জুলাই ঈদুল আজহা

দেশের আকাশে পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখা গিয়েছে। আগামী ২১ জুলাই সারাদেশে পালিত হবে ঈদুল আজহা। রোববার (১১ জুলাই) সন্ধ্যায় ফেনীতে চাঁদ দেখা গিয়েছে বলে সংশ্লিষ্ট জেলা কার্যালয় জানিয়েছে।

এদিকে সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে চাঁদ দেখা কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়।

মুসলিমদের প্রধান দু’টি ধর্মীয় উৎসবের মাঝে ঈদুল আজহা সর্ব বৃহৎ। প্রতি আরবি জিলহজ্ব মাসের ১০ তারিখ এই দিবসটি পালন করা হয়। এই ধর্মীয় উৎসবকে কোরবানির ঈদ বলেও উল্লেখ করা হয়। মুসলিমরা আল্লাহর প্রতি অনুগ্রহ লাভের আশায় পশু কোরবানি করে থাকে।

প্রতি বছর জিলহজ মাসের ৯ তারিখ হজ শুরু হয়। তবে গতবছর করোনা মহামারির কারণে সীমিতভাবে হজ পালন করা হয়েছে। এবারও লক্ষ লক্ষ মানুষ নিয়ে হজ পালন করা হবে না।

এদিকে বাংলাদেশেও করোনার কারণে ঈদের দৃশ্যপটে পরিবর্তন এসেছে। মাঠের পরিবর্তে খোলা মাঠে আদায় করা হবে ঈদের নামাজ। সারাদেশেই কমানো হয়েছে পশুর হাট।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর