৮ বছর পর জিম্বাবুয়ে সফরে গেল টাইগাররা। তবে সেখানে জয়ের ধারা অব্যহত রয়েছে। সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে ২২০ রানে জয় পেয়েছে মুমিনুলরা। এটি জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টানা তৃতীয় জয়।
আজকের ম্যাচে টাইগারদের হারাতে হলে বিশ্ব রেকর্ড গড়তে হতো জিম্বাবুয়েকে। ম্যাচের শেষদিনে তাদেরকে করতে হতো ৩৩৭ রান। সেখানে হাতে উইকেট ছিল ৭টি। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য জিম্বাবুয়ের সামনে ৪৭৭ লক্ষ্য দিয়ে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ।
হার নিশ্চিত থাকলেও শেষদিনে জিম্বাবুয়ে লড়তে নেমেছিল ড্রয়ের লক্ষ্যে। তবে মধ্যাহ্ন বিরতির আগেই তাসকিন-মিরাজদের তোপে ১৭৬ রানে ৭ উইকেট হারিয়ে যায় জিম্বাবুয়ের। শেষ পর্যন্ত অল আউট হয় ২৫৬ রানে।
দেশের বাইরে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানে জয় এটিই। এর আগে ১৪৩ রানের ব্যবধানে জয়টা এসেছিল ২০১৩ সালে এই জিম্বাবুয়ের বিপক্ষেই।
বার্তা বাজার/এসজে