সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রকল্পের অগ্রগতি অবহিতকরন সভা

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় বেসরকারী উন্নয়ন সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স’র “গুড কজ ক্যাম্পেইন প্রোগ্রামের” প্রকল্প অগ্রগতি অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা ডিজিটাল কর্ণারে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহি অফিসার দেবাশীষ চৌধুরির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, গুড কজ ক্যাম্পেইন প্রোগ্রামের প্রকল্প পরিচালক জাহিদুল ইসলাম, ব্রেকিং দ্য সাইলন্সে’র সাতক্ষীরা অফিস ইনচার্জ শরিফুল ইসলাম প্রমুখ।

বক্তারা এ সময় বলেন, বেসরকারী উন্নয়ন সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স শিশু সুরক্ষায় সীমান্ত জেলা সাতক্ষীরায় দীর্ঘদিন ধরে সুনামের সহিত কাজ করে যাচ্ছে। তারা শিশু পাচার রোধ ও তাদের যাতে কেউ উত্ত্যক্ত বা যৌন হয়রানী না করতে পারে এবং তারা যাতে কোন ধরনের হয়রানি বা অনৈতিকতার মুখে না পড়ে ও অনিরাপদ অভিবাসনের শিকার না হয় সে জন্য কাজ করছে এই প্রতিষ্ঠানটি। শিশুরা এখন নিজেরা ঐক্যবদ্ধ হয়ে স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের কাছে যেয়ে নিজেদের অধিকারের বিষয় নিয়ে মত বিনিময় করছে। এভাবেই তারা চেয়ারম্যানের কাছ থেকে রাস্তা সংস্কার, এলাকার পরিবেশ সংরক্ষণ বিষয় সহযোগিতা লাভ করছে। বক্তারা বলেন, শিশুদের সুরক্ষার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে ব্রেকিং দ্য সাইলেন্স। শুধুমাত্র শিশুদের সচেতন করাই নয়, তাদের অভিভাবক বিশেষ করে মায়েদের নিয়ে মাঝে মধ্যে বৈঠকও করছে ব্রেকিং দ্য সাইলেন্স।
Attachments area

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর