সরিষাবাড়ীতে কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
জামালপুরের সরিষাবাড়ীতে ৪ শতাধিক কর্মহীন বাস, অটো ভ্যান ও ইজিবাইকের শ্রমিকরা পেলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের খাদ্য সামগ্রী। রবিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি কান্দারপাড়া বাসষ্টেশন ও আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ৪ শতাধিক শ্রমিকের মাঝে চাল, ডাল, আলু, তেল, চিড়া, সাবানসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, স্থানীয় সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পক্ষে কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বণিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাঙ্গা, তারাকান্দি ট্রাক, ট্রাঙ্কলড়ি ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম, আওনা ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক একেএম রাশেদুজ্জামান ডালিম,
কর্মহীন শ্রমিকরা খাদ্য সামগ্রী পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের প্রতি কৃতজ্ঞতা জানায়।
মোস্তাক আহমেদ মনির/বার্তা বাজার/টি