টাঙ্গাইলে করোনা ও উপসর্গে ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৭৬

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৩ জন ও উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছেন। এছাড়াও জেলায় নতুন করে শনাক্ত হয়েছে ১৭৬ জন। শনাক্তের হার শতকরা ৩৩ দশমিক ৭৮ ভাগ।

রোববার (১১ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় ৫২১টি নমুনা পরীক্ষায় ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২২৭ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৩৬৪ জন। মারা গেছে ১৫৯ জন।

জেলার হাসপাতাল গুলোতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১৩২ জন। এদের মধ্যে টাঙ্গাইল জেনালের হাসপাতালে ৮৯ জন, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০, গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ আর মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ১২ জন।

হাসান সিকদার/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর