মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান,সাভার/ধামরাইঃ ঢাকার সাভারে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ৫০ যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) বিকাল ৪ টার সময় ফুলবাড়িয়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
জানা যায়, ফরিদপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সুবর্ণ চেয়ার কোচটি ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ফুলবাড়িয়া এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা দেয়। এতে বাসের ভিতরে থাকা ৫০ যাত্রী আহত হয়েছেন। আহতদের নিকটস্থ প্রাইভেট ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বলে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।