সব রেকর্ড ভেঙে একদিনে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেঁড়েছে

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে ২৩০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ১১ হাজার ৮৭৪ জন।

রোববার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এই প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

তাদের পাঠানো বিজ্ঞপ্তি মতে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৪১৯ জন। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ২১ হাজার ১৮৯ জন।

এ তথ্য জানা গেছে একদিনে ৪০ হাজার ১৫ টি নমুনা পরীক্ষা করে। এসময় আক্রান্তের হার ২৯.৬৭ শতাংশ।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর