গোয়ালন্দে হেরোইনসহ ওয়ার্ড যুবলীগ সভাপতি গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দে ২০ পুরিয়া হেরোইনসহ ওবায়দুল দর্জি (৩১) নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

সে উপজেলার উজানচর ইউনিয়নের দরাপের ডাঙ্গী গ্রামের মান্নান দর্জির ছেলে এবং ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে স্থানীয় দুদুখান পাড়ার চেয়ারম্যান বাড়ি চৌরাস্তার মোড় হতে তাকে হেরোইনের পুরিয়াগুলো সহ আটক করে পুলিশ।

স্থানীয় ইউনিয়ন যুবলীগের কয়েকজন নেতা ও স্থানীয় অনেকেই জানান, দলীয় পরিচয় ব্যাবহার করে সে দীর্ঘদিন ধরে এলাকায় দাপটের সাথে বিভিন্ন ধরনের মাদকের ব্যাবসা করে আসছিল।এর আগেও সে মাদকসহ একবার গ্রেফতার হয়েছিল। তার ভয়ে এলাকার কেউ মুখ খোলার সাহস পায় না। ইউনিয়নে তার মতো আরো কয়েকজন নেতা দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় মাদক ব্যাবসা করে আসছে। তাদেরকেও দ্রুত গ্রেফতারের দাবি জানান স্থানীয়রা।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অপারেশন অফিসার এসআই জাকির হোসেন জানান,ওবায়দুল একজন চিহ্নিত মাদক ব্যাবসায়ী ও সেবী।আমরা তাকে দীর্ঘদিন ধরে গ্রেফতারের চেষ্টা করছিলাম।এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর