স্পোর্টস রিপোর্টার: উইন্ডিজ বোলররা দায়িত্বটা যথাযথ পালন করছেন।এবার দায়িত্বটা ব্যাটসম্যানদের।বৃহস্পতিবার (২৭ জুন) ওয়েস্ট ইন্ডিজের বোলারদের বিপক্ষে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এবং সাবেক অধিনায়ক ধোনি ছাড়া কেউ বলার মতো কিছু করতে পারেননি। যার ফলে সংগ্রহটাও বড় হয়নি ভারতে।নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেটের বনিময়ে ২৬৮ রান সংগ্রহ করে ভারত।
আজ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাট কোহালি। রোহিত শর্মাকে ১৮ রানে ফেরান কেমার রচ। মুম্বইকর নিজেও বুঝতে পারেননি রচের বলটা তাঁর ব্যাট ছুঁয়েছে কিনা। তৃতীয় আম্পায়ার জানান, বল রোহিতের ব্যাট ছুঁয়ে শাই হোপের হাতে যায়। রোহিত ফিরে যাওয়ার পরে কোহালি ইনিংস গড়ার কাজ শুরু করেন লোকেশ রাহুলের সঙ্গে। ৪৮ রানে হোল্ডারের বলে রাহুল ফেরেন। ভারতের রান তখন দুই উইকেটে ৯৮। কোহালি এ দিনও অর্ধশতরান করলেন। ধারাবাহিক ভাবে রান করে চলেছেন তিনি। কোহালি এক প্রান্তে টিকে থাকলেও অন্য প্রান্ত থেকে উইকেট পড়ছে ভারতের।
এমন সময় দলের হতাশা বাড়িয়ে দেন বিজয় শংকর কেদার যাদব।১৪ রানে শংকর এবং ৭ রানে কাটা পড়েন কেদার।এমন সময় দলের হাল ধরেন সাবেক অধিনায়ক ধোনি ও বর্তমান অধিনায়ক বিরাট কোহলি।সেঞ্চুরির পথে এগিয়ে যাওয়া কোহলি ৭২ রানের সময় ড্যারেন ব্রাভোর হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়ানের পথ ধরেন।
শেষের দিকে ধোনি-পাণ্ডিয়ার দায়িত্বশীল ব্যাটিংয়ের সুবাধে আড়াই শ অতিক্রম হয় ভারতের।এদিন কোহলির পর ওয়ানডে ক্যারিয়ারের ৭৩তম ফিফটি। শেষ পর্যন্ত ৫৬ রানে অপরাজি থাকেন ধোনি।
২৬৯ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে, শুরুতেই ক্রিস গেইলের উইকেট হারিয়ে হোঁচট খায় ক্যারিবিয়রা। দলীয় ১০ রানের মাথায় ব্যাক্তিগত ৬ রান নিয়ে, শামির বলে আউট হয়ে মাঠ ছাড়েন এই ব্যাটিং দানব ।
তারপর মাঠে আসেন সেই হোপ । কিন্তু বেশীক্ষন টিকে থাকতে পারেননি এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান । দলীয় ১৬ রানের মাথায়, ব্যাক্তিগত ৫ রান নিয়ে শামির বলে বোল্ড আউট হয়ে মাঠ ছাড়েন সেই হোপ ।
তারপর দলের ত্রাতা হয়ে আসেন আরেক হার্ডহিটার ব্যাটসম্যান নিকোলাস পুরান। এখন দেখার বিষয় সুনীল আমব্রিজ কে সাথে নিয়ে, ওয়েস্ট ইন্ডিজের ইনিংস কতদূর নিয়ে যেতে পারে এই হার্ডহিটার ব্যাটসম্যান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৭ ওভারে ২ উইকেটে ৬০ রান নিকোলাস পুরান ১৭ রান এবং সুনীল আমব্রিজ ২৬ রান নিয়ে ব্যাটিং করছেন।