করোনা রোগীদের জন্য ফ্রি অক্সিজেন সেবা প্রদানের লক্ষ্যে ভালুকায় তাকওয়া ফাউন্ডেশন এর উদ্যোগে অক্সিজেন সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
রবিবার(১১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃরশিদ মাষ্টার, তাকওয়া ফাউন্ডেশন ভালুকা শাখার সভাপতি মাওলানা মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াসির আরাফাত প্রমুখ।
উল্লেখ্য, করোনাকালীন সময়ে তাকওয়া ফাউন্ডেশন আক্রান্ত ব্যাক্তিদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়া, মৃত ব্যক্তির দাফন সম্পুন্ন সহ বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে।
আরিফুল হক পলাশ/বার্তাবাজার/পি