করোনাভাইরাসের সংক্রমণ রোধে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু এবার অনলাইনে ক্রয়-বিক্রয়ের নির্দেশ দিয়েছে সরকার।
রোববার (১১ জুলাই) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
এতে বলা হয়, করোনা সংক্রমণ রোধে সরকার সারা দেশে কোরবানির পশু ক্রয়-বিক্রয় অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে। খামারি ও ক্রেতা সাধারণকে কোরবানির পশু অনলাইনে ক্রয়-বিক্রয়ের অনুরোধ করা হলো।
অনেক ভেবে চিন্তে আজ মন্ত্রণালয় থেকে মন্ত্রীরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। যাতে করে সামাজিক দুরুত্ব বজায় রাখা যায় এবং স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় সম্পন্ন করা যায়।
বার্তা বাজার/এস