বরগুনায় আগুনে পুড়ল ২ দোকান, একজন দগ্ধ

বরগুনার বেতাগী উপজেলার মন্নানের হাট এলাকায় আগুন লেগে পুড়ে গেছে দুটি দোকান। এর সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশে থাকা আরো তিনটি দোকান। রবিবার সকাল ৯ টায় অগ্নিকাণ্ড সূত্রপাত ঘটে।

আগুন নিভানোর চেষ্টাকালে মানিক নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার করেন।

স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে। এতে ব্যবসায়ীদের ৮০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা তাদের। খবর শুনে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বেতাগী ফায়ার সার্ভিস।

এ বিষয়ে বেতাগী ফায়ার সার্ভিসের সাব অফিসার আব্দুল লতিফ হাওলাদার জানান, আগুন লাগার খবর শুনে দ্রুত সেখানে চলে যান তারা। স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে আগুন নিভাতে সক্ষম হয়।

মোঃ মেহেদী হাসান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর