লামায় ট্রাক, মাহিন্দ্র-মোটরবাইকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

বান্দরবান লামায় বালুর ট্রাক, মাহিন্দ্র ও মোটরসাইকেলসহ ত্রিমুখী সংঘর্ষে দুইজন নারী ও একজন পুরুষসহ মোট ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে এক শিশুসহ আরো ৩’জন।

রবিবার (১১ জুলাই) দুপুর ১টায় লামা-আলীকদম চকরিয়া সড়কে মিরিঞ্জা পাহাড়ের পশ্চিম লাইনঝিরিতে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার কয়েক মিনিট আগে সিএনজি ড্রাইভার লাইনঝিরি ট্রাপিক সিগন্যাল অমান্য করে চলে যায়। পিছন থেকে ট্রাপিক পুলিশ তাড়া করলে সিএনজিটি ঘটনাস্থল মোড়ে যাত্রী নামিয়ে দেয়। ওই সময় ঘাতক ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীদের উপর ধুমড়ে-মুচড়ে পড়ে।

এসময় মাহিন্দ্র গাড়িতে থাকা এক নারী ও এক পুরুষ ঘটনাস্থলেই প্রাণ হারান। উদ্ধারের পর অপর এক নারীকে লামা হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান।

নিহতরা হলো আলীকদম উপজেলার সিরাজ কারবারী পাড়া এলাকার গবিন্দ দে’র স্ত্রী চিনু দে (৩৫), শুভ দাশের স্ত্রী রুপসি দাশ (২২)। পুরুষ ৪৩ বছর বয়সী অপর একজনের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। আহতরা হলো- অঙ্কিতা দাশ (৩), কক্সবাজারের মহেশখালী এলাকার সাগর (২৫), ও কুমিল্লা জেলা সদরের ফিরোজ মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন (৫০)।

দুর্ঘটনার পর পর উপজেলা চেয়ারম্যান, মেয়র, লামা সার্কেল অফিসার, ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন। এর আগে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধারে তৎপর চালায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৩ জন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল সাংবাদিকদের জানান, আহতদের উদ্ধার করে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তাদের অবস্থাও গুরুতর।

এম. মিজানুর রহমান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর