করোনা মহামারিতে বিরোধী দল মানুষের পাশে দাঁড়াচ্ছে না: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিরোধী দল সমালোচনা করলেও তারা মানুষের পাশে দাঁড়াচ্ছে না।

রোববার (১১ জুলাই) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে করোনা সুরক্ষাসামগ্রী ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সরকারী অনেক প্রকল্প নিয়ে অনেক সময় অনেক গুঞ্জন শোনা গিয়েছে, ঠিক তেমনি গুঞ্জন শোনা যাচ্ছে আশ্রয়ণ প্রকল্প নিয়ে।

তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দল এই মুহূর্তে মানুষের পাশে দাঁড়াচ্ছে না। তাই মুখে কথার ফুলঝুরি না ফুটিয়ে কাজ করে দেখান।

দেশে করোনার ভ্যাকসিনের বিষয়ে তিনি বলেন, দেশে অক্সিজেনের কোনো সংকট নেই। তবে কোথাও কোথাও সমন্বয়ের অভাবে অক্সিজেন সংকট হতে পারে।

সেতুমন্ত্রী বলেন, আজ যদি প্রত্যেকটা মানুষ আমরা সচেতন হতাম, তাহলে গ্রাম কিংবা শহর কোনখানেই করোনা এতটা সংক্রমিত হত না।

রূপগঞ্জে অগ্নিকান্ডে যে ঘটনা ঘটেছে, সেই অন্যায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের।

বার্তা বাজার/এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর