ওজন বৃদ্ধির জন্য চিংড়ি মাছের ভিতর বিষাক্ত জেলি ঢুকিয়ে বিক্রির জন্য নরসিংদী ও রায়পুরার বিভিন্ন বাজারে অভিযান চালিযে় ২১০ কেজি চিংড়ি মাছ জব্দ করেছে।
রবিবার (১১ জুলাই) ভোরে নরসিংদীর বাজির মোড় পাইকারি মাছের মার্কেট থেকে ভোর ৬ টায় অভিযান চালিয়ে চিংড়ি মাছের ভিতর বিষাক্ত জেলি প্রবেশ করানো ১৮০ কেজি মাছ জব্দ করা হয়।
তাছাড়া সকাল ১০ টায় রায়পুরা উপজেলার মরজাল ও জংলি শিবপুর বাজারে অভিযান চালিয়ে আরো ৩০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়। মোট ২১০ কেজি মাছ জব্দ করা হয় যার আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ ২৬ হাজার টাকা। পরে এই মাছগুলো পুরিয়ে ফেলা হয়েছে। এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আনিছুজ্জামান ও রায়পুরা উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো: হাবিব ফরহাদ আলম। সাথে ছিলেন মৎস্য অফিসার শাহাদৎ ইসলাম।
রায়পুরা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাবিব ফরহাদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা বাজারগুলোতে অভিযান পরিচালনা করে মোট ২১০ কেজি চিংড়ি মাছ উদ্ধার করেন। পরে এগুলো পুড়িয়ে ফেলা হয়। তিনি বলেন, এই চিংড়ি মাছের ভিতর বিষাক্ত জেলি প্রবেশ করানো হয়েছে ওজন বৃদ্ধির জন্য। এই জেলি মেশানো মাছ খেলে মানবদেহের মারাত্মক ক্ষতি হতে পারে ##
একে এম রেজাউল করিম/বার্তাবাজার/পি