সরকার করোনায় মৃত্যু ও শনাক্তের প্রকৃত সংখ্যা গোপন করছে: ফখরুল

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর প্রকৃত সংখ্যা সরকার গোপন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘করোনায় আক্রান্ত ও মৃত্যুর প্রকৃত সংখ্যা সরকার গোপন করছে। সরকারের পক্ষ থেকে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি মানুষ প্রতিদিন সংক্রমিত হচ্ছে ও মারা যাচ্ছে।’

রোববার (১১ জুলাই) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন মির্জা ফখরুল

তিনি বলেন, ‘সম্প্রতি ঢাকা জেলার সিভিল সার্জন ঢাকার সব হাসপাতালে সার্কুলার জারি করেছেন যে, কোনো চিকিৎসক করোনা সংক্রান্ত কোনো তথ্য কোনো সাংবাদিক, কোনো ব্যক্তি কিংবা সংস্থাকে অনুমতি ছাড়া দিতে পারবে না।’

তিনি আরও বলেন, এর মানে তারা যা প্রকাশ করতে চান তা-ই গণমাধ্যম বা ব্যক্তি জানতে পারবেন। এ সিদ্ধান্ত মুক্ত তথ্য নীতির বিরোধী। এই নির্দেশ প্রমাণ করে সরকার প্রকৃত তথ্য গোপন করতে চায়।’

সারাদেশে হাসপাতালে আইসিইউ সংকট নিয়ে মির্জা ফখরুল বলেন, সারাদেশের হাসপাতালগুলোতে আইসিইউ নেই, বেড সংকট। অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণেই দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর