টাঙ্গাইলে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইলে পৃথক অভিযানে সদর ও মধুপুরে রাবার ও দেশীয় চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (১১ জুলাই) সকালে পৃথক অভিযানে মধুপুর থেকে রাবার ও টাঙ্গাইল পৌর শহর থেকে দেশীয় চোলাই মদসহ দুই জনকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, র‌্যাবের একটি অভিযানিক দল মধুপুর উপজেলার ধরাটি খালপার গ্রামে অভিযান পরিচালনা করে ১৪’শ ৭০ কেজি রাবার (যার মূল্য আনুমানিক ২ লাখ ৯৪ হাজার টাকা) উদ্ধার করে।

এছাড়া টাঙ্গাইল পৌরশহরের কলেজপাড়া থেকে মির্জাপুর উপজেলার গোড়াই জয়ের পাড়া এলাকার শাহজাহান শিকদারের ছেলে আজহার শিকদার (৪০) ও টাঙ্গাইল পৌর এলাকার কলেজপাড়ার মৃত- শুকলাল রবিদাসের মেয়ে ফুলকুমারী (৫০) কে ৫০ লিটার দেশীয় চোলাই মদ যার মূল্য আনুমানিক ১৫ হাজার টাকা এবং মাদক বিক্রয়ের নগদ ১৫ হাজার ২১০ টাকাসহ গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে মধুপুর এবং সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর