রৌমারীতে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক
কুড়িগ্রামের রৌমারীতে মুজিব শতবর্ষের উপহার প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্প পরির্দশন করেছেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সুজাউদ্দৌলা।
শনিবার (১০ জুলাই) বিকালে উপজেলার যাদুরচর ইউনিয়নের লাঠিয়াল ডাংঙ্গা ও দাঁতভাঙ্গা ইউনিয়নের বগারচর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, রৌমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, রৌমারী প্রেসক্লাব সভাপতি সুজাউল ইসলাম সুজা প্রমুখ।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজাউদ্দৌলা বলেন, রৌমারীতে ভুমিহীনদের জন্য নির্মিত ঘড় গুলোর কাজের গুনগত মান অনেক ভাল। তবে এখানকার মাটির মান ভাল না। সারাদেশে একই প্রাক্কলন করাটা ঠিক হয়নি, কারণ ঢাকার মাটি আর কুড়িগ্রামের মাটি এক না। এসময় তিনি সেখানে আশ্রয়রত সুবিধাভোগিদের সাথে মতবিনিময় করেন। এবং তাদের ভাল মন্দের খোঁজ খবর নেন।
উল্লেখ্য যে, রৌমারীতে আশ্রয়ণ প্রকল্পের লাঠিয়াল ডাঙ্গায় ৩০ টি ঘর নির্মানে ব্যয় হয় ৫১ লাখ ৩০ হাজার টাকা। বগারচর আশ্রয়ণ প্রকল্পের ৩৫ ঘরের মধ্যে ৯টি ঘর ১৫ লাখ ৩৯ হাজার টাকা এবং ২৬টির ৪৯ লাখ ৪০ হাজার টাকা।
ইয়াছির আরাফাত নাহিদ/বার্তাবাজার/পি