রংপুর বিভাগে বেড়েছে সংক্রমণ, একদিনে রেকর্ড ২১ মৃত্যু

রংপুর বিভাগে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এ বিভাগে ২১ জনের মৃত্যু হয়েছে। রংপুর বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি।

নতুন করে এ বিভাগে ৭৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে রংপুর বিভাগে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২ হাজার ৭১৬ জনে। এখন পর্যন্ত এ বিভাগে মারা গেছেন ৬৫৩ জন।

রোববার (১১ জুলাই) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) আবু মো. জাকিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃত ২১ জনের মধ্যে রংপুরে ছয়জন, দিনাজপুরে পাঁচজন, গাইবান্ধায় তিনজন, কুড়িগ্রামে দুইজন, ঠাকুরগাঁওয়ে দুইজন, লালমনিরহাটে একজন, নীলফামারীতে একজন ও পঞ্চগড়ে একজনের মৃত্যু হয়েছে।

নতুন শনাক্ত ৭৪৮ জনের মধ্যে ঠাকুরগাঁওয়ের ১৫৭, দিনাজপুরের ১০৯, রংপুরের ১০৬, পঞ্চগড়ের ৯৮, কুড়িগ্রামের ৯০, নীলফামারীর ৮৮, গাইবান্ধার ৬৪ ও লালমনিরহাটের ৩৬ জন রয়েছেন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর