বিদায়ী টেস্টে মাহমুদউল্লাহকে ‘গার্ড অব অনার’ দিলেন সতীর্থরা
জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টের চতুর্থ দিন শোনা যাচ্ছিল টেস্ট ক্রিকেটকে বিদায় বলতে যাচ্ছেন বাংলাদেশের অভিজ্ঞ তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। অবশেষে সেটাই সত্যি হল।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটিই মাহমুদউল্লাহর শেষ টেস্ট ম্যাচ। আজ পঞ্চম দিনের খেলায় মাঠে নামার আগে মাহমুদউল্লাহকে ‘গার্ড অব অনার’ দেন সতীর্থরা।
তামিম, সাকিব, মুমিনুল, লিটনরা দুই ভাগে ভাগ হয়ে ক্রিকেটাররা দুই সারিতে দাঁড়ান। এরপর কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের মাঝখান দিয়ে হাসি মুখে মাঠে প্রবেশ করেন মাহমুদউল্লাহ।
প্রায় ১৭ মাস পর টেস্ট দলে ডাক পেয়ে ১৫০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে বিপদমুক্ত করেন মাহমুদউল্লাহ। শেষ টেস্টে ১৫০ রানে অপরাজিত থেকে টেস্টকে বিদায় বলে দিলেন তিনি। বাংলাদেশের সাদা জার্সিতে আর দেখা যাবে না তাকে।
উল্লেখ্য, বাংলাদেশের হয়ে ৫০টি টেস্ট খেলে ৫টি সেঞ্চুরি ও ১৬টি হাফসেঞ্চুরিতে ২৯১৪ রান করেছেন মাহমুদউল্লাহ। বল হাতে নিয়েছেন ৪৩টি উইকেট।
বার্তা বাজার/নব