টাঙ্গাইলে সংস্কারের এক সপ্তাহের মাথায় রাস্তা কর্তন!

টাঙ্গাইলের সখীপুরে সংস্কারের এক সপ্তাহের মাথায় দীর্ঘ দিনের পুরাতন একটি রাস্তা কর্তন করার অভিযোগ উঠেছে। উপজেলার কালিয়া ইউনিয়ের মাচিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গত শনিবার ও শুক্রবার ওই গ্রামের মুক্তার আলী ও তার ভাই আব্দুল মান্নান সড়কটি কাটে বলে স্থানীয়রা জানায়।

জানা যায়, উপজেলার মাচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টু বেলতলী বাজার সড়ক থেকে খলিল মাস্টারের বাড়ি পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে কয়েকটি পরিবার চলাচল করে আসছে। এক সপ্তাহ আগে ব্যক্তি উদ্যোগে সংস্কার করা হয়। গত শুক্রবার ও শনিবার রাস্তা ঘেঁষা জমির মালিক মুক্তার আলী ও তার সহোদর আব্দুল মান্নান মিলে রাস্তার প্রায় ২৫০ মিটা‌র করে এক‌ পা‌শের মা‌টি কোদাল দি‌য়ে কে‌টে দখল করে।

স্থানীয় জাহাঙ্গীর আলম বলেন, রাস্তাটি চিকন ছিল। চলাচলে উপযোগী ছিল না। তাই নিজ অর্থায়নে প্রশস্ত ও সংস্কার করি।

স্থানীয় সা‌বেক প্রধান শিক্ষক খ‌লিলুর রহমান ব‌লেন, জরু‌রি সেবার অ্যাম্বুলেন্সসহ কোন মাঝারি আকারের গাড়িও চলাচল করতে পারে না এই রাস্তায়। তাই সকলে মিলে প্রশস্ত করেছিলাম। সেটি কেটে ফেলায় আমরা দুর্ভোগের শিকার।

জমির মালিক মুক্তার আলী জানান, রাস্তা ঘেঁষা জমিতে সেচ দেয়ার একটি ড্রেন ছিল। ওই ড্রেনটি মাটি দিয়ে ভরাট করায় ড্রেনের মাটি সড়িয়ে ফেলেছি। কোন রাস্তা কাটি নাই।

এ ব্যাপারে উপজেলার কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম কামরুল হাসান বলেন, রাস্তা সকলের জন্যই কল্যাণকর। যদি কেউ রাস্তা কেটে থাকে এটি ঠিক হয়নি।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর