গোসল করতে গিয়ে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

বগুড়ার শেরপুরের ভাটরা গ্রামে ডোবায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু হয়েছে। রোববার(১১ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটৈ।

নিহতরা হলো: মিম আকতার(১২) ও মামাতো বোন জেমি আকতার (১১)।

জানা যায়, সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার বড়ইতলী গ্রামের গার্মেন্টস শ্রমিক সুমন মিয়া গার্মেন্টসে কাজ করার জন্য স্ত্রীকে নিয়ে ঢাকায় বসবাস করে। সেই সুবাদে তার মেয়ে মিম আকতার নানার বাড়ি শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ভাটরা গ্রামে থেকে লেখাপড়া করে। রোববার সকালে খেলা করতে করতে ক্লান্ত হয়ে পড়লে বেলা ১১ টার দিকে বাড়ির পাশে একটি ডোবায় মিম আক্তার, মামাতো বোন জেমি আকতার, মামাতো ভাই আলিফ ও সাদিক গোসল করতে নামে। মিম ও জেমি বেশি পানিতে গেলে তারা ডুবে যায়।

পানি থেকে না ওঠার কারণে ছোট ভাই দুজন বাড়িতে খবর দেয়। পরে পরিবারের লোকজন এসে তাদেরকে পানির নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।

এ ব্যাপারে খানপুর ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, তারা কয়েক ভাই বোন মিলে ডোবায় গোসল করতে নেমেছিল। তাদের মধ্যে মিম ও জেমি পানিতে ডুবে মারা যায়।

রাশেদুল হক/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর