খুলনা বিভাগে মৃত্যু-শনাক্ত বেড়েছে, একদিনে ৬০ জনের প্রাণহানি

খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর কিছুটা হ্রাস পাওয়ার পর তা আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ৬০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫৯১ জনের।

গতকাল শনিবার খুলনা বিভাগে করোনায় মৃত্যু হয়েছিল ৪৬ জনের ও ৭৭২ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এর আগের দিন এ বিভাগে একদিনে রেকর্ড ৭১ জনের মৃত্যু হয়েছিল। আর করোনা শনাক্ত হয়েছিল ১ হাজার ৬৫৬ জনের।

রোববার (১১ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা।

গত ২৪ ঘণ্টায় মৃত ৬০ জনের মধ্যে সর্বোচ্চ ১৪ জন খুলনার। এছাড়াও কুষ্টিয়ায় ১৩ জন, নড়াইলে সাতজন, যশোরে ছয়জন, চুয়াডাঙ্গায় ছয়জন, মেহেরপুরে পাঁচজন, মাগুরায় চারজন, ঝিনাইদহে তিনজন ও বাগেরহাটে দুইজন মারা গেছেন।

উল্লেখ্য, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত এ বিভাগে ৭১ হাজার ৫৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মোট মারা গেছেন ১ হাজার ৫৯৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ হাজার ২৯৯ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর