ফরিদপুরের আলফাডাঙ্গায় একই গ্রামে সিঁদ কেটে একরাতে চার বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। শনিবার (১০ জুলাই) গভীররাতে উপজেলার সদর ইউনিয়নের নাওরা মিঠাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীররাতে ওই গ্রামে হানা দেয় সংঘবদ্ধ একদল চোর। তারা রাতের বিভিন্ন সময়ে গ্রামের ফারুক তালুকদার, জাবের খাঁ, ইছহাক মোল্যা ও গিয়াস মোল্যার বসতঘরে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে। এসব ঘর থেকে চোর চক্রটি মোবাইল, স্বর্নলংকার, নগদ টাকা পয়সা ও ব্যবহৃত গৃস্থালি জিনিসপত্র লুটে নেয়। পরে রোববার (১১ জুলাই) ভোরে ঘুম থেকে ওঠার পরেই ঘরে সিঁদ কাটা দেখতে পেয়ে ওই সমস্ত ঘরের লোকজন চুরির বিষয়টি বুঝতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. রফিক তালুকদার।
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘এ ঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি