চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। যা কিনা চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
জেলায় নতুন করে আরও ৭০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা শনাক্ত হয়েছে ৬৫ হাজার ৮ জনের। অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৭৭১ জন।
রোববার (১১ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭০৯ জনের দেশে করোনা শনাক্ত হয়। এর মধ্যে ৪১৬ জন মহানগর এলাকায় এবং ২৯৩ জন উপজেলা এলাকার বাসিন্দা।
চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৭৭১ জন। এর মধ্যে ৪৯৭ জন মহানগরের ও ২৭৪ জন বিভিন্ন উপজেলার।
বার্তা বাজার/নব