কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা দীর্ঘ ২৮ বছর পর শিরোপা জিতায় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় আনন্দ মিছিল করেছে আর্জেন্টিনার সমর্থকরা।
রবিবার (১১ জুলাই) সকাল ৮টায় ক্ষেতলাল উপজেলার থানা বাজার এলাকা থেকে পূর্ব বাজার পর্যন্ত সমর্থকরা আনন্দ মিছিল করে। এর আগে থানা বাজার এলাকায় ক্ষেতলাল উপজেলা আর্জেন্টিনা সমর্থক পরিষদ নামে একটি সংগঠন খেলাটি দর্শকদের দেখানোর ব্যাবস্থা করে।
আনন্দ মিছিলে অংশ নেওয়া সমর্থক আরিফুল ইসলাম হৃদয় জানান, আর্জেন্টিনা ২৮ বছর পড়ে শিরোপা জেতায় খুবই আনন্দ লাগছে। সত্যই আসাধারন যা বলে বোঝানোর মত না। লিও মেসি একটি আন্তর্জাতিক ট্রফি পাইছে। আমরা অনন্দে সকলে একটি মিছিল বের করেছি। আর্জেন্টিনার প্রতিটি সমর্থক আজ অনেক অনেক খুশি।
রিফাত আমিন রিয়ন/বার্তাবাজার/পি