প্রধানমন্ত্রীকে ৩২০ পিস আনারস পাঠিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী দিলীপ কুমার দেব ৩২০ পিস আনারস উপহার হিসেবে পাঠিয়েছেন।

রোববার(১১ জুলাই) সকাল ৯ টার সময় আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী দিলীপ কুমার দেব এর পক্ষ থেকে ডাইরেক্টর ইন্ডাস্ট্রিজ কমার্স ও ট্যুরিজম জনাব তড়িৎ কান্তি চাকমা বাংলাদেশী প্রতিনিধিদের কাছে বুঝিয়ে দেন।

এই সময় বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশে নিযুক্ত সহকারী ভারতীয় হাইকমিশন চট্টগ্রামের দ্বিতীয় সচিব জনাব উদত ঝাঁ গ্রহণ করেন।

এ সময় ৮০টি কাটুনে করে ৩২০ পিস (৮০০ কেজি) কিউভেইরাটি জাতের ভারতের বিখ্যাত আনারাস বাংলাদেশের প্রধানমন্ত্রী জন্য পাঠানো হয়।

এ সময় বাংলাদেশে চট্রগ্রামে নিযুক্ত ভারতীয় সহাকারী হাইকমিশন দ্বিতীয় সচিব জনাব উদত ঝাঁ বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ত্রিপুরা মুখ্যমন্ত্রীর জন্য আম উপহার পাঠিয়েছে সেই জন্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য আনারস হিসেবে উপহার পাঠিয়েছে।

এতে করে দু দেশের সম্পর্ক আরো উন্নয়ন হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের তিনি আরো বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক সবসময়ই ভাল ছিল। এতে করে দু দেশের মধ্যে আরো গভীর সম্পর্ক তৈরি হবে। ভারতের সাথে ব্যাবসায়িক ও বিভিন্ন দিক দিয়ে ভাল সম্পর্ক রয়েছে বাংলাদেশের।

আনারস হস্তান্তরকালে দু দেশের উর্ধতন কর্মকর্তার উপস্থিত ছিলেন।

হাসান মাহমুদ পারভেজ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর