২৮ বছর পর আর্জেন্টিনার জয়, ৭১ বছর পর ব্রাজিলের হার

যার ভাগ্যে যেটা লেখা আছে সেটা তো সেই পাবেই। কোপা আমেরিকার ট্রফিটা হয়তো আর্জেন্টিনার ভাগ্যে লেখা ছিল। তাই তো ফাইনালে আর্জেন্টিনার কাছে ১-০ ব্যবধানে হেরেছে ব্রাজিল। এর মাধ্যমে দীর্ঘ ৭১ বছর পর নিজেদের ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে হারের মুখ দেখলো স্বাগতিকরা।

ব্রাজিল নিজেদের এই মারাকানা স্টেডিয়ামে শেষবার হেরেছিল ১৯৫০ সালে। উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে শোকে নিস্তব্ধ হয়ে গিয়েছিল পুরো ব্রাজিল। এমনকি কষ্ট সহ্য করতে না পেরে অনেকে আত্মহত্যাও করেছিলেন।

তবে এরপর আর কখনোই সেখানে হার দেখেনি ব্রাজিল। কয়েকটি ম্যাচ ড্র হলেও বাকি সবগুলোতেই জয় নিয়ে হাসিমুখে মাঠ ছেড়েছিল সেলেসাওরা। তবে কোপা ফাইনালে আবারো তিক্ত স্বাদটি ফিরে পেলেন নেইমাররা।

অ্যাঞ্জেল ডি মারিয়ার ২১ মিনিটের একমাত্র গোলে ম্যাচটি জিতে নেয় আর্জেন্টিনা। এতে আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসির শিরোপা জয়ের আক্ষেপেরও সমাপ্তি ঘটেছে। ম্যাচশেষে হাসিমুখে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। অন্যদিকে কেঁদেছে ব্রাজিল।

দীর্ঘ ৭১ বছর পর ঐতিহাসিক মারাকানায় হারল ব্রাজিল। আর্জেন্টিনা পেল ২৮ বছর পর শিরোপার স্বাদ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর