সাতক্ষীরা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে কালিগঞ্জ থেকে ইয়াবাসহ মিলন হোসেন (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটককৃত মিলন উপজেলার কৃষ্ণনগর এলাকার ছবেদ আলীর ছেলে।
জানা যায়, শনিবার (১০ জুলাই) বিকেলে সাতক্ষীরা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল কৃষ্ণনগর বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। ওই সময়ে ১৪০ পিস ইয়াবাসহ জনসম্মুখ থেকে ব্যবসায়ী মিলনকে আটক করা হয়। এছাড়া মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
আটককের পর জনসম্মুখে সাংবাদিকরা প্রশ্ন করলে ব্যবসায়ী মিলন বলেন, আমি শুধুমাত্র বহনকারী। ৫’শ টাকার বিনিময়ে কৃষ্ণনগর এলাকার নুর ইসলামের ছেলে শাহিন সরদার’র (৩৫) কাছ থেকে ইয়াবা নিয়ে বাজারে আসা এক খরিদ্দারের কাছে দিতে এসেছিলাম।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিন আলম চৌধুরির কাছে জানতে চাইলে তিনি বলেন, কৃষ্ণনগর থেকে ১৪০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।
শেখ শাওন আহমেদ সোহাগ/বার্তা বাজার/এসজে