রূপগঞ্জ ট্র্যাজেডি: উদ্ধার কাজ সমাপ্ত, এখনও অনেক নিখোঁজের দাবি
নারায়ণগঞ্জের রুপগঞ্জে সজীব গ্রুপের প্রতিষ্ঠান হাসেম ফুড কারখানায় অগ্নিকাণ্ডে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় নিহত ৫২ জনের পরে আর কোনো মরদেহ পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শনিবার (১০ জুলাই) বিকাল ৫টার দিকে ঢাকা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন উদ্ধার কাজের সমাপ্তি ঘোষণা করেন।
তিনি বলেন, এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৬ তলা ভবনটি ঝূকিপূর্ণ। এই ঘটনায় ৫ সদস্যের একটি কমিটি তদন্ত শুরু করেছে। তদন্ত কার্যক্রমের শেষে জানানো হবে বিস্তারিত।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (০৮ জুলাই) সন্ধ্যায় রুপগঞ্জের হাসেম ফুডসের কারখানায় লাগা আগুন দীর্ঘ ২৮ ঘন্টার চেষ্টায় পরদিন নেভাতের সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় এ পর্যন্ত ৫২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতদের মরদেহ পুড়ে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হচ্ছে না বলে স্বজনদের সাথে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। আবার স্বজনদের দাবি মতে এখনও অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৫ জন নিখোঁজ রয়েছে।
বার্তা বাজার/এসজে